বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পটুয়াখালীতে বর্ণিল আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

বর্ণিল আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ। বুধবার (১ জানুয়ারী) বিকাল ৪ টায় ডিসি স্কয়ারে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকারিয়া আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক মোফাজ্জেল আলী খান দুলাল, জেলা বিএনপির সদস্য এ্যাড. মুজিবুর রহমান টোটন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য ছিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম লিটন, সাবেক ভিপি মো. শফিকুল ইসলাম শাহীন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হাওলাদার, সদস্য সচিব মো. বেল্লাল হোসেন, ছাত্রদল নেতা সামি গাজী, কাইয়ুম সিকদার ও আমিরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও সমাবেশ শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র যালীর উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।

এ বিশাল বর্ণাঢ্য র যালী ডিসি স্কয়ার থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বনানী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশ ও র যালীতে জেলা ও উপজেলা শাখাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখা ছাত্রদলের শত শত নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন এ র যালীতে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD