বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
কলাপাড়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন’র সাথে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ৮টায় ইউনিটির মিলনায়তনে এ মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি রাসেল কবির মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাহিদ রিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া  উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সিনিয়র সহ- সভাপতি মো. জাফরুজ্জামান খোকন হাওলাদার, পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান শহীদ মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক সেলিম শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আনাম সুমন, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মাসুম বিল্লাহ।

এ সময় ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, সাংবাদিক জাতির বিবেক। সততার সাথে আপনাদের লিখনির মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরতে হবে। তাহলে দেশ ও জাতির উন্নতি করতে পারবো।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD