রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল অপপ্রচার মিথ্যা প্রমানিত…বিএনপি নেতা মোশাররফ

বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল অপপ্রচার মিথ্যা প্রমানিত…বিএনপি নেতা মোশাররফ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে, অথচ বিবিসি একটি গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম, তারা কিন্তু সচিত্র প্রতিবেদনে দেখিয়েছে বাংলাদেশে এ ধরনের কোন নির্যাতন হচ্ছে না। ভারত বাংলাদেশকে একটি নতাজানু দেশ হিসেবে দেখতে চায়।

যেভাবে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল। আগামী দিনে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই না।

আমরা বাংলাদেশের সঙ্গে ভারতসহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্রের মর্যাদা এবং অংশীদারীত্ব ভিত্তিক সম্পর্ক দেখতে চাই। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া শহীদ মিনার মাঠে পৌর বিএনপি আয়োজিত এক গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে আইসিটি সিকিউরিটি এ্যাক্ট বাতিল, শহীদ মুক্তিযোদ্ধাদের বিশেষ সুবিধা, জিডিবির ৫ ভাগ শিক্ষা খাতে ব্যয়, দুই বারের বেশি প্রধানমন্ত্রী নয়, আজীবন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন সহ বাংলাদেশকে কল্যাণময় রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।

তাই তিনি সবাইে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামীতে বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। কলাপড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী ফারুকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ বক্তব্য রাখেন। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি’র সঞ্চালনায় এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD