বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঢাকায় অবহৃত দুই বোনকে পটুয়াখালীর দশমিনা থেকে উদ্ধার করলো র‍্যাব

ঢাকায় অবহৃত দুই বোনকে পটুয়াখালীর দশমিনা থেকে উদ্ধার করলো র‍্যাব

Sharing is caring!

 মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

রাজধানীর কদমতলী এলাকা থেকে নিখোঁজ দুই বোনকে উদ্ধার করেছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে দশমিনা থানা পুলিশের কাছে দুই বোনকে হস্তান্তর করে র্যাব। একইদিন রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন

। র্যাব জানিয়েছে, রাজধানীর কদমতলী এলাকা থেকে ১৪ ডিসেম্বর নিখোঁজ হন দুই বোন। তাদের অপহরণ করা হয়েছিল। র্যাবের একাধিক ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে পটুয়াখালীর দশমিনা এলাকা থেকে দুই বোনকে উদ্ধার করে।

লে. কর্নেল মুনীম জানান, ঘটনার দিন দুই বোন তাদের নানি ও খালাকে এগিয়ে দেওয়ার জন্য ঢাকার কদমতলীর জাপানি বাজার এলাকায় গিয়ে আর বাসায় ফিরে যাননি।

সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে তাদের বাবা কদমতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাদের দুজনকে দ্রুত উদ্ধার ও ঘটনার রহস্য উদঘাটনে র্যাব গোয়েন্দা নজর দারি শুরু করে।

এরই ধারাবাহিকতায় যৌথ অভিযান চালিয়ে দুই বোনকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের শনাক্তের কাজ চলমান রয়েছে র্যাবের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD