রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পৌর বিএনপির

কুয়াকাটার সাবেক মেয়রের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পৌর বিএনপির

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর  কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি এবং ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারে সহযোগী হিসেবে কাজ করা,এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ লেখালেখির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে কুয়াকাটা পৌর বিএনপি।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় কুয়াকাটা প্রেসক্লাবের হল রুমে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান। এসময় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গরীব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া,কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বানিজ্য করা।

পৌরসভার ইজারার  নামে ডিম,ডাব,গোস্ত,কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা। উন্নয়নের নামে  আত্মীয়-স্বজন দিয়ে টেন্ডার বাণিজ্য করা, কুয়াকাটায় সতর্কতামূলক সুরক্ষা কাজ প্রকল্পের আওতায়  কুয়াকাটা সমুদ্র সৈকতের দুই  কিলোমিটার সড়কের যাচাই-বাছাই  ও মূল্য নিরূপণের অনুসন্ধান করেন দুদক।

এমনকি স্বৈরাচার সরকারের দোসর আনোয়ার গত ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র জনতার বিপক্ষে  রাজপথে সশস্ত্র মহড়া দিয়ে ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পেশ করেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্টাটাস দেয়ায় সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন।যার প্রমাণ এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে।

তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে ও বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ারের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ভূমিদস্যু দুর্নীতিবাজ খুনি আনোয়ার ঘুষ বাণিজ্য করে কুয়াকাটার কেরানিপাড়ার রাখাইন হত্যাকারীদের  বাঁচানোর জন্য পৌরসভার রেজিস্টারে আত্মহত্যা হয়েছে বলে অন্তর্ভুক্ত করেন।

এর জন্য তার বিরুদ্ধে কলাপাড়া বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়।  যার মামলা নাম্বার ২৫০/২২ উক্ত মামলায় সিআইডি কর্তৃক তদন্ত করে তার বিরুদ্ধে   ৪৪৮/৫০৬ ধারায় অভিযুক্ত করেছে।বর্তমানে তিনি রাখাইন হত্যা মামলার আসামি।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং  আপনাদের লেখনীর মাধ্যমে খুনের দোসর আনোয়ার হাওলাদার কে আইনের আওতায় এনে শাস্তি দাবী করছি।

এ বিষয় কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোঃ আনোয়ার হাওলাদার বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বিরুদ্ধে আনা এ অভিযোগের কোন সত্যতা নেই। এগুলো সম্পুর্ন রাজনৈতিক চক্রান্ত প্রতিহিংসা।

আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র  হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি কোনদিন কুয়াকাটার মাটি ও মানুষের সাথে কোন অন্যায় করিনি।

আবেগঘন কন্ঠে তিনি আরো বলেন, আমার নামে অন্যায় ভাবে একের পর এক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সত্যি বলতে আমার অন্যায় শুধু একটাই, আমি কুয়াকাটার সর্বস্তরের মানুষের কাছে কেন এত জনপ্রিয়।

এই সর্বস্তরের জনপ্রিয়তাই আমার প্রতি তাদের প্রতিহিংসার একমাত্র কারন।

মোয়াজ্জেম হোসেন  কলাপাড়া পটুয়াখালী।

১৩-১২-২০২৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD