রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে ইউপি চেয়ারম্যান আইনের সহায়তা চেয়ে নিজেই গ্রেফতার

বাউফলে ইউপি চেয়ারম্যান আইনের সহায়তা চেয়ে নিজেই গ্রেফতার

Sharing is caring!

মো: আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেনের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগর অভিযোগে আইনের সহায়তা চেয়ে পুলিশকে ফোন দিলে তাকেই গ্রেফতার করে নিয়ে আসে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জাহাঙ্গীর হোসেনকে তার নীজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সকাল সাড়ে ৯টার দিকে দাসপাড়া ইউনিয়নের ৪০/৪৫ জন লোক দাসপাড়া ল্যাংড়া মুন্সীর পুল সংলগ্ন চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে এবং একটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করেন।

এসময় জাহাঙ্গীর হোসেন তার নীজ বাড়িতে অবস্থান করছিলেন। এসময় তিনি বাউফল থানার পুলিশকে ফোন দিয়ে সহায়তা চাইলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকালীদের গ্রেফতার না করে জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খলিলুর রহমানের দায়েরকৃত একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়।

মো:আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ

তারিখ-১২/১২/২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD