বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
নেই দেশি নতুন সিনেমা, মুক্তি পেলো দেবের ‘কিডন্যাপ’

নেই দেশি নতুন সিনেমা, মুক্তি পেলো দেবের ‘কিডন্যাপ’

Sharing is caring!

সাধারণত প্রতি সপ্তাহে প্রেক্ষাগৃহে দেশি নতুন সিনেমা মুক্তি পায়। কিন্তু শুক্রবার (১২ জুলাই) শুধু কলকাতার আমদানিকৃত একটি সিনেমা সারাদেশে মুক্তি পেয়েছে। টালিউডের দেব অভিনীত ‘কিডন্যাপ’ দেশের ৫৯ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশি সিনেমা ‘প্রেম চোর’র বিপরীতে ‘কিডন্যাপ’ আমদানি করেছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। 

তিনি বাংলানিউজকে বলেন, ‘কিডন্যাপ’ আমদানি করে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিয়েছি। আগামী সপ্তাহে কলকাতার ‘শেষ থেকে শুরু’ সিনেমাটিও দেশে মুক্তি দেবো।’

৫ জুন কলকাতায় ‘কিডন্যাপ’ মুক্তি পেয়েছে। এতে দেবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন রুক্মিনী। সুরিন্দম ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন এন কে সলিল।

এদিকে শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রেম চোর’ চলতি বছর দুর্গা পূজায় দুই বাংলায় একসঙ্গে মুক্তি দেওয়া হবে। উত্তম আকাশ পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন নবাগত নায়ক শান্ত খান ও ভারতীয় অভিনেত্রী নেহা আমানদীপ।

আর শাকিব খান ও নুসরাত ফারিয়া অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটির বিপরীতে আমদানি করা হচ্ছে জিৎ-কোয়েল জুটির ‘শেষ থেকে শুরু’।

এদিকে মোহাম্মদ আসলাম পরিচালিত দেশি সিনেমা ‘ভালোবাসা ডটকম’ শুক্রবার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শেষ সময় এসে সিনেমাটির মুক্তি পেছানো হয়েছে। তবে বেশকিছু প্রেক্ষাগৃহে দ্বিতীয় সপ্তাহের মতো চলছে সাইফ চন্দন পরিচালিত ও নিরব হোসেন অভিনীত সিনেমা ‘আব্বাস’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD