বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বরিশাল সরকারি সৈয়দ হাতেমআলী কলেজে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

বরিশাল সরকারি সৈয়দ হাতেমআলী কলেজে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুভ উদ্ভোধন সম্পন্ন হয়েছে।

৯ই ডিসেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় কলেজের মাঠে এই খেলার আয়োজন করা হয়।খেলা শুরুর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।উদ্ভোধনী ম্যাচে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ ও ডিগ্রি বিভাগ মুখোমুখি হয়।

টসে ডিগ্রি জয় লাভ করে, রাষ্ট্র বিজ্ঞানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন। প্রথমে ব্যাট করে ১০ ওভারের ম্যাচে ৫৪ রান সংগ্রহ করে তারা।

৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে জয় লাভ করে ডিগ্রি বিভাগ।প্রথম বারের মত আয়োজিত টুর্নামেন্টে সর্বমোট ২২ টি দল অংশ নিচ্ছে। ১৬ ই ডিসেম্বর এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

বর্নাঢ্য আয়োজনে বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্ভোধন করেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর -রশীদ হাওলাদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আখতারুজ্জামান।

এছাড়া অত্র প্রতিষ্ঠানের সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। টুর্নামেন্ট এর উদ্ভোধন উপলক্ষে আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান লাবিব,মোস্তাক আহমেদ শাওন আহবায়ক ছাত্র দল,মিরাজ খন্দকার যুগ্ম আহবায়ক সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল।খেলা উপলক্ষে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD