শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নামের কারণেই বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার: সারজিস

নামের কারণেই বগুড়া ১৬ বছর বৈষম্যের শিকার: সারজিস

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়ায় নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে।

বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ায় কোনো উন্নয়ন হয়নি।

শুক্রবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে সারজিস আলম সাংবাদিকদের এ কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রতিবেশীর মতো হবে উল্লেখ করে সারজিস আলম বলেন, সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে। ভারত বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দেবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারজিস আলম পারিবারিক সফরে আসেন। সাথে তার বাবা- মা ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD