সর্বশেষ:
বিদ্যালয়ের জমি দখল করে রাস্তা নির্মাণ’র অভিযোগ কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে কলাপাড়ায় প্রান সংহতি সম্মাননা পেলেন সহকারী কমিশনার (ভূমি) বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল লাইন্ড সার্জনফিশ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন ‎রাজাপুরে এমইপি গ্রুপের ইলেকট্রিক ব্যবসায়ীদের নিয়ে সহযোগী সম্মেলন অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ৩ ট্রলার ডুবি, ১৩ জেলে নিখোঁজ মেহেন্দিগঞ্জে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে বিএনপি নেতারা লাচিপায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক জিয়াউর রহমানের হাতে খননকৃত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন ‎বরিশালে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

কলাপাড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ের “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ৯টায় কলাপাড়া পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত এ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে বিজ্ঞানীরা অংশ নেন।

তারা তাদের তৈরি চমৎকার সব উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, প্রযুক্তিনির্ভর বাস্তবমুখী সমস্যার সমাধান এবং নতুন উদ্যোক্তাভিত্তিক স্টার্টআপ ধারণা অতিথিদের সামনে উপস্থাপন করেন।

প্রদর্শনীতে শিক্ষার্থীদের এসব প্রকল্পের মাধ্যমে তাদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা ও প্রযুক্তিগত দক্ষতার অনন্য পরিচয় ফুটে ওঠে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক,  উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমল মুখার্জি এবং সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু।

এ সময় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয় শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের এই উদ্ভাবনী প্রতিভার ভূয়সী প্রশংসা করেন এবং ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানমনস্ক আগামী প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনী শেষে বিচারকদের সূক্ষ্ম ও নিরপেক্ষ মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.মনিরুজ্জামান খান বলেন, আজকের প্রগ্রামে উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ২৫টি প্রতিষ্ঠানের প্রতিটি থেকে ২ জন শিক্ষক এবং ৩জন করে মোটন ২৭টি দল অংশ নিয়েছেন।

১ম স্হান অধিকার করে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়, ২য় স্হান অধিকার করে ইসমাইল তালুকদার কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এবং ৩য় স্হান অধিকার করে বাংলাদেশ নৌবাহিনীর স্কুল এন্ড কলেজ।

এতে ১ম,২য় ও ৩য় স্হান অধিকারী ১৫ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় এবং ১ম স্হান অধিকারী ০৫ জনকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাতায়াত খরচ ৫×১৪০০= ৭, ০০০ টাকা ক্যাশ প্রদান করা হয়।

আজকের প্রোগ্রাম শেষে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা এবং বিজ্ঞান বিষয়ক দক্ষতা বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category