শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফলে আগষ্টের গনঅভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

বাউফলে আগষ্টের গনঅভ্যুত্থানে নিহত শহীদদের উদ্দেশ্যে স্মরণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে ২০২৪ সালের জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়াম হল রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) প্রতিক কুমার কুন্ড সহকারী কমিশনার (ভূমি) এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনা কর্মকর্তা ক্যাম্প কমান্ড মো. নাজমুল সাকিব, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা এবং কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাস প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন শহিদ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র অন্দোলনে আহত সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা বলেন, ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের ফলে খুনি হাসিনা পালিয়েছে ঠিকই কিন্তু তার দোসররা এখনও দেশে রয়ে গেছে। তারা বারবার বিভিন্ন রূপে ফিরে আসতে চেষ্টা অব্যাহত রেখেছেন। সম্প্রতি হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে ইস্কন নামক সংগঠনের মাধ্যমে দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালিয়েছেন। দেশবাসী তাদের সকল চালাকি বুঝে গেছে।

সকলকে সতর্কতার সাথে দেশের সকল পরিস্থিতি মোকাবেলা করার আহবান জানান বক্তারা। স্বজন হারাদের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন উপজেলা প্রশাসন।

এসময় শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরেন। পুরো অডিটোরিয়াম জুড়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পরিশেষে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

তারিখ-০২/১২/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD