বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
কলাপাড়ায় তারেক রহমান’র মুক্তির খবরে আনন্দ মিছিল

কলাপাড়ায় তারেক রহমান’র মুক্তির খবরে আনন্দ মিছিল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মুক্তির খবরে আনন্দ মিছিল করেছে কলাপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

রবিবার (০১ ডিসেম্বর) বিকাল ৪.৩০টায় এই আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হতে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা এবং অলিগলি প্রদক্ষিণ শেষে আবারো দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন এসময় “এই মুহূর্তে খবর এলো তারেক রহমান মুক্তি পেল” স্লোগানে স্লোগানে মুখরিত উপজেলা শহর।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক’র নেতৃত্বে আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শহীদ মাতুব্বর, পৌর বিএনপি সিনিয়র সহ-সভাপতি ইমরান বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দিন, সেলিম শিকদার, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আবুল হোসেন, কৃষকদলের সভাপতি আব্দুস সালাম তালুকদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি’র সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এতে অংশ নেয়।

উল্লেখ্য, রবিবার (০১ডিসেম্বর) সকালে মহামান্য হাইকোর্ট’র বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ একুশে গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করেন। মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণে বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করা হয়।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD