শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় দোয়া মাহফিল

মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়ায় দোয়া মাহফিল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সাংগঠনিক অভিভাবক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে মামলা থেকে অব্যাহতি দেওয়ায় সোমবার বাদ আসর কালিজিরা বাজারে অবস্থিত

২৬ নং ওয়ার্ড বি এন পি কার্যালয়ে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয় ।

ওয়ার্ড বি এন পির সদস্য সচিব আব্দুল গাফফার মোল্লার নেতৃত্বে ২৬ নং ওয়ার্ড বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ বাছির মৃধা ,ওয়ার্ড বি এন পির সাবেক সহ সভাপতি ডাঃ শামীম হাওলাদার , ওয়ার্ড বি এন পির সদস্য মোঃ নয়ন , শেখ সাদী , মোঃ সমির , লিটন ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক মোঃ নূর আলম , সদস্য সচিব মোঃ রিপন , যুগ্ম আহবায়ক মোঃ কামরুল , ওয়ার্ড শ্রমিকদলের মোঃ রাসেল , রফিক ভান্ডারী , ২৬ নং কৃষক দলের সভাপতি মোঃ হোসেন মল্লিক , সাবেক সভাপতি মোঃ আমীর আলী সরদার সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ করেন ।

স্বাধীনতার ঘোষক জেড ফোর্সের অধিনায়ক মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সার্কের স্বপ্নদ্রষ্টা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের রূহের মাগফিরাত , সাবেক প্রধানমন্ত্রী বি এন পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য এ সময় মুনাজাত পরিচালিত হয় ।

পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে ভারতের মদদে ইসকনের মত জঙ্গী সংগঠন কর্তৃক দেশব্যাপী নৈরাজ্য প্রতিহত করতে বি এন পির সকল স্তরের নেতৃবৃন্দ কে সোচ্চার থেকে আগামীর বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে সকল প্রকার চাঁদাবাজী , দখলবাজী ও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের দেশদ্রোহী কার্যকলাপ প্রতিহত করার উদাত্ত আহবান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD