শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
বাউফলে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

বাউফলে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি:

বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নে একই রাতে দুই বাড়িতে একই কৌশলে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মাঝকান্দা গ্রামের ফারুক খানের বাড়ি এবং রাত ৩টার দিকে রামলক্ষন গ্রামের দেলোয়ার হোসেন সরদার বাড়ির তাছলিমা মঞ্জিলে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘরের জানালার গ্রীল কেটে একজন ডাকাত প্রথমে ফারুক খানের ঘরের ভেতরে ঢুকে সামনের দরজা খুলে দেয়। এরপর বাইরে থাকা বাকি ১৫-১৬ জন ডাকাত ঘরের ভেতরে ঢুকে।

অস্ত্রেরমুখে বাড়িতে থাকা কেয়ারটেকার মোতালেব হাওলাদারকে জিম্মি করে ট্রাংকে থাকা নগদ ৫০ হাজার টাকা ও স্ত্রীর পরনে থাকা হাতের একজোড়া রুলি, একজোড়া কানের রিং,রুপার চেইন ও স্বর্নের একজোড়া তাঁরা লুট করে নিয়ে যায়।

এবং যাবার সময় তাদেরকে একটি ঘরের ভিতরে আটকে রেখে যায়। এরপরে রাত ৩টার দিকে রামলক্ষন গ্রামের সরদার বাড়িতে একইভাবে গ্রীল কেটে ঢুকে গৃহকর্মী ফজিলাতুন্নেছা ও তার ছেলে মেয়েকে তুলে নেওয়ার হুমকি দিয়ে ষ্টীলের আলমারির চাবি নিয়ে নেয়।

ডাকাতরা আলমারি খুলে নগদ ১ লাখ টাকা ও ১৪-১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। যাওয়ার সময় তারা ফ্রীজে থাকা তিনটি ইলিশ মাছ ও গরুর গোস্তের একটি পোটলা নিয়ে যায়।

তাদের ব্যবহারকৃত সমস্ত মোবাইল ফোন কেড়ে নেয় এবং তাদেরকে একটি ঘরের ভিতর আটকে রেখে চলে যায়। ধারণা করা হয় ডাকাতদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে হবে। জানা যায় গৃহকর্মী ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকা। স্বামী অসুস্থ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা।

এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ মো.কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-২৮/১১/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD