শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কলাপাড়ায় শিক্ষায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত

কলাপাড়ায় শিক্ষায় বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ক ডায়লগ অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় ‘শিক্ষয় বঞ্চনা যেমন- বাল্যবিবাহ, শিশুশ্রম ও যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ে স্থানীয় পর্যায়ে ডায়লগ অনুষ্ঠিত হয়েছে।

এসডিএ ও গণস্বাক্ষরতা অভিযান’র আয়োজনে এবং মালালা ফাউন্ডেশনের সহায়তায় বুধবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান মিলনায়তন এ ডায়লগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি’র (এসডিএ) নির্বাহী পরিচালক কেএম এনায়েত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, গণস্বাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার আবু রেজা।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন এসডিএ’র প্রশিক্ষণ কর্মকর্তা সৈয়দা তানবিন জাহান। সভায় বক্তারা বলেন, বর্তমানে দেশে ১৮ বছরের নিচে ৫১ ভাগের বেশি শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে।

মানুষ সচেতন হলে দেশে নারী শিক্ষার অগ্রগতিতে বাধা কাটিয়ে নারীদের শিক্ষার সুযোগ তৈরি করা সম্ভব।

একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে সচেতন হলে বাল্যবিবাহ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতন হবে। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, পরিবেশ ও সমাজকর্মী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া, পটুয়াখালী।

২৭-১১-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD