রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় কৃষকদের বিক্ষোভ মিছিল

oplus_2

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

ধানের মন ৪০ কেজিতে নির্ধারণ সহ কৃষক বঞ্চিত নানা দাবি নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে কৃষকরা।

বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় কলাপাড়া পৌর শহরে এ বিক্ষোভ মিছিলটি বের হয়। এতে কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। মিছিল শেষে প্রেসক্লাব সংলগ্ন উপজেলা প্রশাসন মাঠে এক কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলার আহবায়ক প্রভাষক মো.রফিকুল ইসলাম, মিঠগঞ্জ ইউনিয়নের কৃষক প্রতিনিধি অবসরপ্রাপ্ত শিক্ষক মো.মতিউর রহমান, বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, কৃষক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

বক্তারা, ৪৬ কেজিতে মন নয়, ৪০ কেজিতে ধানের মন বাস্তয়ান, নতুন করে উপজেলার কোন খাল স্লুইচ ইজারা না দেয়া, ন্যায্যমুল্যে সার কীটনাশক বিক্রি,সরকারি গোডাউনে ঝামেলা মুক্ত ধানবিক্রি নিশ্চিত, সহজ শর্তে কৃষিঋণ প্রদান, কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন।

সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলামের কাছে স্মারক লিপি প্রদন করন। এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারণ সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, ন্যাপ নেতা খান মতিউর রহমান সহ উপজেলার শতাধিক কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD