শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে-” মেজর (অব.) হাফিজ

যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে-” মেজর (অব.) হাফিজ

Sharing is caring!

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম, যা নির্বাচিত সরকারই করতে পারে।

তিনি বলেন, আমরা আশা করব,যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।

আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশালে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রণের জন্য, জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বাক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সব ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কারকাজ করবে। বর্তমান সরকার যা করতে চায় কিংবা তারা যে সুপারিশ করবে, তা আগামী দিনে জনগণের নির্বাচিত সরকারের বিষয়টি বিবেচনা করে করাটা প্রয়োজন।

বিএনপির এ নেতা বলেন,  সংস্কারের যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের সমাজদেহের রন্ধ্রে রন্ধ্রে যে ধরনের অন্যায়-অবিচার হয়েছে, পাশাপাশি ক্ষমতার লোভে দুর্নীতিবাজরা যে ব্যাপক দুর্নীতি করে গেছে, তাতে সংস্কার প্রয়োজন এবং অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও দেব। তার ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু নানাজনের নানান কথায় তিনি যাতে প্রভাবিত না হন, সেটিই আমরা আশা করব।

তিনি আরও বলেন, আমরা রাহুমুক্ত হয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দুর্নীতি, নানা অপকর্ম, মানি লন্ডারিং, গায়েবি মামলাসহ সব ধরনের অত্যাচার-অনাচার থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে।

এ সময় তার সঙ্গে বরিশালে জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD