বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় সভা

কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের কলাপাড়া বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি।

সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সিকদার, মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মোঃ সুলতান, মোহাম্মদ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ নেতৃবৃন্দ। কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুছা তাওহীদ নান্নু মুন্সি বলেন, আমাদের বসে থাকার সময় নেই।

বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। তাই দলের নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় ভূমিকা পালন করতে সকলকে উৎসাহ প্রদান করতে হবে। কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক বলেন, দীর্ঘ ১৬ টি বছর প্রকাশ্যে বিএনপির কোন কার্যক্রম করা যায়নি।

স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস ফেলতে পারছি। দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে এবিএম মোশারফ হোসেনকে জয়যুক্ত করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD