বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
শেখ হাসিনার বিচার দাবিতে  পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

শেখ হাসিনার বিচার দাবিতে  পটুয়াখালীতে যুবদলের বিক্ষোভ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধিঃ  বিগত ১৭ বছর ধরে বিএনপি ও সমমনা দলের হাজার হাজার নেতাকর্মী গুম-খুন এবং সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে হাজার প্রাণ কেড়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী শহরের শের ই বাংলা সড়কে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাস ভবনের সামনে থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবিরের নেতৃত্বে  বিক্ষোভ মিছিল টি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

মিছিলকারীরা শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেমদের উপর নির্যাতন, সাগর-রুনি হত্যাকাণ্ড, ইলিয়াস আলীসহ অনেক নেতাকর্মীর গুম এবং সাম্প্রতিক ছাত্র জনতার উপর সহিংসতার অভিযোগ তুলে ধরেন।

এসময় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির দাবি করেন, এই ঘটনা প্রমাণ করে বর্তমান সরকার দমনমূলক পদক্ষেপের মাধ্যমে বিরোধী দলের কণ্ঠরোধ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD