রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষকের বাসায় দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ওই শিক্ষকের নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও  প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ব্যবহৃত মালামাল লুটে নেয় চোর চক্র।

শনিবার (৯ নভেম্বর) দিবাগত মধ্য রাতের কোন সময় কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া বড় কলবাড়ি বিবি রিজিয়া বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন এলাকায় শিক্ষক মোঃ জসিম উদ্দীনের বাসায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত শিক্ষক লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন বলেন, তার পরিবারের সদস্যরা ঢাকায় বেড়াতে যাওয়ায় ঘটনার দিন তিনি স্কুল থেকে বাসায় ফেরেননি। রবিবার সকালে তার প্রতিবেশীরা ফোন করে বলে তার বাসায় চুরি হয়েছে।

এরপর তিনি বাসায় এসে দেখেন, বাসার গেট ভাঙ্গা বৈদ্যুতিক লাইন বিছিন্ন, সিসি ক্যামেরা ভাঙ্গা। এছাড়াও আলমিরাতে থাকা নগদ ১ লক্ষ ৭০ হাজার টাকা ও প্রায় সাত ভরি স্বর্ণাংকার তা ছাড়াও অন্যান্য মালামাল পোষাক সহ আরও প্রায় ২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

কলাপাড়া থানার ওসি জুয়েল আহমেদ বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া,পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD