রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রথম পুনর্মিলনীর প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়’র প্রথম পুনর্মিলনীর প্রচারে বর্ণাঢ্য শোভাযাত্রা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (0.0125, 0.39765626);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 45;

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে প্রথম পুনর্মিলনী আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহন করবেন।

প্রাক্তন শিক্ষার্থীদের এ আয়োজন সফল করতে রোববার(১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘প্রচারণামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ‘এখানে ছিল এখানে আছে, আমাদের ঋণ তোমারই কাছে’ এ প্রতিপাদ্য নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রাটি বের হয়ে কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে পুনর্মিলনী সফল করতে সকলের প্রতি আহবান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, সদস্য সচিব মো. রেজাউল করিম বাবলা এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।

উল্লেখ্য ১৯২৮ সালে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০২৮ সালে এ বিদ্যালয় একশ বছর পূর্ণ করবে। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা এ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৮ ডিসেম্বরকে সামনে রেখে নিবন্ধন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

প্রাক্তন শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবে। নিবন্ধন করার জন্য প্রয়োজনে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ০১৭১০৮৫৮৮১৪ এবং ০১৭৯৫৬৯১৩৭১ এ মুঠোফোন নম্বরে কল করে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক কমিটির অন্যতম সদস্য নেছার উদ্দিন আহমেদ টিপু জানান,প্রাণের বিদ্যাপীঠ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী প্রাণবন্ত ও আকর্ষণীয় করতে কাজ করে যাচ্ছি।

তারই অংশ হিসেবে আজকের এই আয়োজন। আশা করছি সকলের অংশগ্রহণে ইতিহাস সেরা একটি অনুষ্ঠান করতে পারব।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD