সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মৎসজীবী দল নেতার পরিবারের পাশে বরিশাল মহানগর বি এন পি

মৎসজীবী দল নেতার পরিবারের পাশে বরিশাল মহানগর বি এন পি

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎসজীবী দল বরিশাল মহানগর শাখার আহবায়ক সাইদুল ইসলাম মিলনের শোঁকসন্তপ্ত পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন বরিশাল মহানগর বি এন পির আহবায়ক মোঃ মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

শনিবার বাদ আসর মাইয়েতের রূহের মাগফিরাতের জন্য আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ শেষে বরিশাল মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব কামাল সিকদার কে সাথে নিয়ে মিলনের বাসভবনে যান মহানগর বি এন পির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ।

বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড মাজহারুল ইসলাম জাহান , বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি সহ বি এন পি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ।

সাইদুল ইসলাম মিলনের শোঁকাহত মায়ের সঙ্গে আলাপকালে বিগত দিনের আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার হিসেবে রাজপথের আপোষহীন নেতা হিসেবে তার সরব থাকার কথা অকপটে স্বীকার করেন বরিশাল মহানগর বি এন পির নেতৃবৃন্দ ।

এ সময় আগামী দিনের যে কোন ক্রাইসিসে মিলনের পরিবারের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেয়া হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD