রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই……বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

১৬ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই……বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন, দীর্ঘ ১৬টি বছর দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগের আমলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

কিন্তু ২০১৪ সালে অটো পাশ ১৫১ট আসন, ২০১৮ সালে শেখ হাসিনার আমলে রাতের ভোট এবং ২০২৪ সালে আওয়ামী লীগ এ এবং বি(স্বতন্ত্র) নাম দিয়ে তামাসার নির্বাচন করা হয়েছে।

তারেক রহমান বলেছেন আমাকে ভোট দেওয়া দরকার নাই, আমি চাই বাংলাদেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবে এবং যে আন্দোলন শুরু হয়েছে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠ ও গ্রহনযোগ্য নির্বাচন বাংলাদেশ হবে।

মঙ্গলবার সন্ধ্যায় পটুয়াখালীর ধানখালী ডিগ্রী কলেজ মাঠে ধানখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার পরিবার রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫৮ হাজার কোটি টাকা চুরি করছে। ব্যাংকগুলো আজ ফতুর হয়েছে। আওয়ামীলীগের আমলে নেতারা বাংলাদেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। আওয়ামীলীগ নেতার কানাডায় বেগম পাড়া বানিয়েছে।

আওয়ামীলীগের সাবেক ভূমি মন্ত্রীর লন্ডনে ২৫৫ টা বাড়ি পাওয়া গেছে। এস আলম গ্রুপ দেশ থেকে ১ লক্ষ কোটি টাকা পাচার করেছে। অন্যায়ের কারনে ৫০০ বছরের ইতিহাসে বাংলাদেশ থেকে কোন নেত্রী পালিয়ে গেছে। কিন্তু আমাদের নেত্রীকে অন্যায় ভাবে দীর্ঘদিন কারাগারে রাখার পরও পালিয়ে যায়নি।

তাই সবাইকে দেশ থেকে পালিয়ে যাওয়া নেত্রীকে বাদ দিয়ে ভোটের অধিকার ফিরিয়ে আনতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দলের পতাকা তলে সমবেত হয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। ধানখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আলমগীর হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খন্দকার, চম্পাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মাসুম বিল্লাহ সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় ধানখালী ও চম্পাপুরেরর হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ মাঠ জনসমুদ্রে পরিনত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
০৫/১১/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD