বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

রোববার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক।

এ সময় মাছ ও সবজি বাজারসহ অন্যান্য দোকানগুলোতে যে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ আছে কি না তা দেখেন তারা। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্কও করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এই অভিযান চলবে বলেও জানান তিনি।

অভিযানে তিনি পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

অভিযানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তারা।

এর আগে ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। সরকারের এ নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD