বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সাবেক শ্রমিকদল নেতার কবর জিয়ারত

সাবেক শ্রমিকদল নেতার কবর জিয়ারত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিনের নেতৃত্বে বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ ফয়েজ আহমেদ খান , সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী ,  সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ । মুসলীম গোরস্থানে শায়িত শ্রমিক নেতা বশির আহমেদের রূহের মাগফিরাতের জন্য তার কবর জিয়ারত করা হয় ।  এ সময় বশির আহমেদের পরিবারের সদস্যবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন ।

এর আগে শুক্রবার সকালে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের কর্মী সভা উপলক্ষে ঢাকা থেকে সড়কপথে বরিশালে আসেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং সাংগঠনিক সম্পাদক স ম জামাল উদ্দিন ।

ফয়েজ আহমেদ খানের নেতৃত্বে বরিশাল মহানগর এবং জেলা শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে তাদের কে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানান ।

দলের সাংগঠনিক কাঠামো মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে এবং আগামী দিনের বৈষম্য বিহীন বাংলাদেশে খেটে খাওয়া মেহনতী মজদুর শ্রমিকদের নায্য অধিকার আদায়ের নিরন্তর আন্দোলন কে বেগবান করার লক্ষ্যে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে ২ রা নভেম্বর রোজ শনিবার সদর রোড টাউন হল মিলনায়তনে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে প্রতিবেদক কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।

বিগত ১৭ বছরের জুলুম নির্যাতনে নিষ্পেষিত এবং গায়েবী বানোয়াট মিথ্যা মামলায় জর্জরিত গরীব অসহায় শ্রমিকদের দুর্দশা লাঘবে এই কর্মীসভা ফিনিক্স পাখির ন্যায় কাজ করবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বৃহত্তর বরিশাল অঞ্চলের শ্রমিক জনতার আশ্রয়স্থল ফয়েজ খান ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD