বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, সড়ক অবরোধ-অগ্নিসংযোগ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল-কুয়াকাটা সড়কে বাসচাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভোলার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাসটি আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ছাড়াও রাত ১০টা থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-বরগুনা ও ভোলা রুটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিহত মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্রী।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রাস্তা পার হওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চাপা দেয় একটি বাস। গুরুতর আহত
অবস্থায় ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, সহপাঠীর মৃত্যুর খবরে শিক্ষার্থীরা বাসটি আটকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। ঘটনার পর থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউল ইসলাম ও মেহরাব হোসেন জানান, কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে বেপরোয়া গতিতে আসছিল নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের একটি বাস। এ সময় হাত উঁচিয়ে সড়ক পার হচ্ছিলেন ওই শিক্ষার্থী। কিন্তু বেপরোয়া গতির বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে কীর্তনখোলা নদীর উপর দপদপিয়া সেতুর টোল ঘর এলাকায় গিয়ে বাসটি আটক করে বিশ্ববিদ্যালয়ের সামনে নিয়ে আসেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বাসটি বিশ্ববিদ্যালয়ের সামনে আনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাঙচুর করেন। এক পর্যায়ে আগুন ধরিয়ে দেন।

ঘটনাস্থলে থাকা বন্দর থানার এসআই আব্দুল জলিল রাত ১১টার দিকে জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। এতে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD