সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত

আন্দোলন সংগ্রামে নিহতদের জন্য যুবদলের দোয়া মুনাজাত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বরিশাল মহানগর শাখার ২২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী শাহরিয়ার শাকিল এবং যুবদল নেতা মোঃ গোলাম মুক্তাদির মুরাদের উদ্যোগে বাদ আসর ২২ নং ওয়ার্ড পাবলিক হেলথ জামে মাসজিদে স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্মম নির্যাতনে নিহত যুবদলের নেতাকর্মীদের রূহের মাগফিরাতের জন্য দোয়া মুনাজাতের আয়োজন করা হয় ।

মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাসুদ সহ মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের এবং ৩০ টি ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ মুনাজাতে অংশগ্রহণ করেন ।

নির্যাতিত নিপীড়িত নেতৃবৃন্দের ত্যাগ তিতিক্ষার সঠিক মূল্যায়ন এবং মামলা হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের সর্বোচ্চ স্বীকৃতি প্রদানের জন্য বি এন পির সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সার্বিক তত্ত্বাবধানে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

যার ধারাবাহিকতায় কেন্দ্র থেকে জেলা মহানগর হয়ে তৃণমূলের ওয়ার্ড পর্যায়ে এবারের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালী ,  সমাবেশ সহ কেক কাঁটা কর্মসূচী পালিত হয়নি ।  বরং আর্ত মানবতার সেবায় দেশ ও দশের কল্যাণে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বাস্তবায়নের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ।

অন্যদিকে যে সকল নেতাকর্মীর বুকের তাজা রক্ত এবং ঘামের বদৌলতে মাফিয়া খুনী হাসিনার পতন সম্পন্ন হয়ে আজকের বৈষম্যবিহীন বাংলাদেশ তাদের জন্য এই দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ।

এ সময় বি এন পির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক সাবেক প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার জেড ফোর্সের অধিনায়ক জিয়াউর রহমান বীর উত্তম এবং তার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত , বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি সহ বি এন পির এ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান মুনাজাতে উপস্থিত উল্লেখযোগ্য সংখ্যক যুবদলের নেতৃবৃন্দ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD