মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

  মোঃ আরিফুল ইসলাম, বাউফল প্রতিনিধি :

পটুয়াখালীর বাউফলে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংসতার প্রতিবাদ ও হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে এক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 সোমবার সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে বাউফল পাবলিক মাঠে উক্ত গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার প্রচার সম্পাদক মোঃ রেদোয়ান উল্লাহ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল পৌর শাখার আমির মোঃ রাসেল মাহমুদ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা আমির অধ্যাপক মুহাম্মদ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, পটুয়াখালী জেলার কর্ম-পরিষদ সদস্য মাওলানা মোঃ ইসহাক মিয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী মু. আবদুদ দাইয়্যান, বাউফল ছালেহিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাও: আবদুল গনি সাহেব, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলার সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ খালিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, পটুয়াখালী জেলার সভাপতি মোঃ মেহেদি হাসান প্রমুখ।

বক্তারা বলেন , আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন নিষিদ্ধ করে বিগত দিনে  জামায়াতে ইসলামীর যেসব নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন তার উপযুক্ত বিচারের দাবি করেন।

 মো.আরিফুল ইসলাম ল্বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

 তারিখ:২৮/১০/২৪

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD