বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে

সড়কে নিরাপত্তায় নতুন আইনের দাবি বরিশালে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সড়ক দুর্ঘটনা রোধ ও পথচারী, যানবাহনের যাত্রী-চালকের নিরাপত্তায় পৃথক সর্বাত্মক আইন প্রণয়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।

নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন টার্মিনাল-বাজারে সাত দিনের জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয় দাবি করে জননিরাপত্তামূলক বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারকে আহ্বান জানানো হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থার জোট বিএনডিএনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য শুভংকর চক্রবর্তী।

সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী রনজিৎ দত্ত।

শুভংকর চক্রবর্তী বলেন, সড়কপরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয়। এছাড়া এই আইনের যথাযথ প্রয়োগও দেখছি না। তাই এই আইনকে জনবান্ধব আইনে রূপান্তর করতে নিরাপদ সড়ক অবকাঠামো এবং যানবাহনের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

দেশের সড়কে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পৃথক সর্বাত্মক আইন প্রয়োগের দাবি জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD