সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মাছ শিকারের সময় আটক ৩০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

মাছ শিকারের সময় আটক ৩০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের বিভিন্ন নদীতে মাছ শিকারের সময় আটক ৩০ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল থেকে মৎস্য বিভাগ, পুলিশ ও ব্যাটালিয়ন আনসারদের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম হিসেবে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. লুৎফর রহমান, ফাহিজা বীসরাত ও মো. শহিদ উল্লাহ কারাদণ্ড দেন।

দণ্ডিতরা হলেন-কবির (৫০), আবু সাইদ (৩০), খোকন (৩০), শাহজাহান (৬৮), মিলন (৩৪), শাহজাহান সিকদার (৪৫), মামুন (৪৫), হিরণ (১৮), ইব্রাহিম (৩২), রাজিব হোসেন (৩০), আবুল কাসেম (৩০), মিরাজ (৩২), কবির (৪৫), কবির হোসেন (৫০), সজীব (২২), শাহিন (৩৫), সাবু হাওলাদার (৩০), সুমন গাজি (৩২), জাকির (১৮), ফেরদৌস হোসেন (৩০), নাসির হাওলাদার (৩৫), রাকিব ডাকুয়া (৩০), নাজমুল (১৮), আরিফ (১৮), বেল্লাল (৩০), আকাশ শেখ (২২), মতলেব (৫৪), খোকন ঢালি (৪০), আবুল কাসেম (২০) ও  মেরাজ ভূইয়া (৩২)।

বরিশাল জেলার মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানিয়েছেন, মৎস্য বিভাগের নেতৃত্বে পুলিশ ও ব্যটালিয়ন আনসার সদস্যদের নিয়ে কালাবদর নদীতে অভিযান করা হয়। এ সময় হাতেনাতে ৩০ জেলে, ৫ হাজার মিটার জাল ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

পরে তাদের বরিশাল নগরের ডিসি ঘাট এলাকায় নিয়ে আসা হয়। সেখানে পৃথক তিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিন করে কারাদণ্ড দিয়ে সকলকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার করা মাছ বৃদ্ধাশ্রম, এতিমখানা ও দুস্থদের দেয়া হবে। তাছাড়া আটক করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD