বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা

উপকূলের শিশুদের সাঁতার প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতা

Sharing is caring!

কলাপাড়া  (পটুয়াখালী)প্রতিনিধি  :

“জীবনের জন্য সাঁতার ” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর মহিপুরে উপকূলের ভাসা প্রজেক্টের আওতায় শতাধিক শিশুদের দশ দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে সাতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

>রোববার বেলা ১১ টায় মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের  মম্বিপাড়া গ্রামে বেসরকারি প্রতিষ্ঠান সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ বাংলাদেশ  (সিআইপিআরবি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রজেক্ট এর সেইভ সুপারভাইজার নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত কুয়াকাটা’র সম্পাদক প্রকাশক আনোয়ার হোসেন আনু,  সাধারণ সম্পাদক হোসাইন আমির, সাবেক সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ আরো অনেকে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া, শিশু  লামিয়া, সুয়াইয়, রিপা, রবিউল, আব্দুল্লাহ,  হাসান সহ অনেকেই  সাঁতার শিখে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

এসময় তারা বলেন, আমরা সাঁতার জানতাম না, দশ দিন প্রশিক্ষণ শেষে সাঁতার শিখতে পেরেছি। প্রথমে পানি দেখে ভয় পেতাম। এখন সাঁতার কাটতে পারি। ভয় কেটে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন,  আমরা উপকূলের মানুষ। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রতিনিয়ত আমাদের মোকাবেলা করতে হয়। তাই আমাদের বাচ্চাদের সাঁতার জানাটা খুবই জরুরী। যে প্রতিষ্ঠান এই উদ্যোগ নিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা এখন পুরোদমে সাঁতার কাটতে পারে।

এ বিষয়ে (সিআইপিআরবি) ভাসা প্রজেক্ট এর সেইভ সুপারভাইজার নাসির উদ্দিন বলেন, আমরা কলাপাড়া উপজেলায় শিশুদের নিয়ে কাজ করি। বরিশাল ডিভিশনে শিশুদের মৃত্যুর হার অনেক বেশি বছরে প্রায় ১৯ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়।  আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো প্রতিবছর পানিতে ডুবে শিশু মৃত্যু, এটিকে শূন্যের কোঠায় নামিয়ে আনা।

কলাপাড়া উপজেলায় সব কটা ইউনিয়নে শিশুদের এ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি চলছে।  এ বছর উপজেলায় পাঁচ হাজার শিশুকে  সাঁতার শেখানোর টার্গেট নিয়েছি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD