মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

নতুন অটোরিকশা: কারখানা বন্ধে ওসিদের নির্দেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মহানগর এলাকায় যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল রোধে গুরুত্ব দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

এরই মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম ট্রাফিক বিভাগকে রেজিস্ট্রেশনহীন মোটরসাইকেল ও সিটি করপোরেশনের অনুমোদন (টোকেন) ছাড়া হলুদ অটোরিকশার বিরুদ্ধে জরিমানা করাসহ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) সদর দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এ নির্দেশনা দেন।

কমিশনার মো. শফিকুল ইসলাম সড়কে যত্রতত্র যানবাহন পার্কিং করা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পাশাপাশি কারখানায় ব্যাটারিচালিত অটোরিকশা তৈরির কার্যক্রম বন্ধের জন্য মেট্রোপলিটনের চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।

বরিশাল নগরে রেজিস্ট্রেশন ছাড়া মোটরসাইকেল, হলুদ অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত রিকশাসহ বিভিন্ন যানবাহনের চলাচল অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় যানজট দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

সদররোড ও গির্জামহল্লা এলাকার সড়কে মোটরসাইকেল পার্কিং, বিবির পুকুর পাড়, জেল খানার মোড়, কাকলীর মোড়, চৌমাথা এলাকায় সড়ক আটকে অবৈধ স্ট্যান্ড তৈরি করায় মূল সড়ক সরু হয়েও যানজটের সৃষ্টি হচ্ছে।

সভায় এসব বিষয়েও আলোচনা করা হয়। যা নিয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

বরিশাল মেট্রোপলিটন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনে রাতে পুলিশের মুভমেন্ট বৃদ্ধির কথা জানিয়ে পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমরা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা আরও জোরদার করতে যাচ্ছি।

আপনাদের কাছে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে দ্রুত আমাকে জানাবেন। আর আপনাদের দেওয়া তথ্য গোপন রাখার দায়িত্ব আমার। আমরা সবাই মিলে একটি সুন্দর বরিশাল গড়তে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অবস) মো. রিয়াজ হোসেন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ পুলিশ ও সাংবাদিকবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD