বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মহিপুরে স্বামীর বিরুদ্ধে  স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

মহিপুরে স্বামীর বিরুদ্ধে  স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; module: photo; hw-remosaic: false; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: 8; cct_value: 0; AI_Scene: (7, 0); aec_lux: 45.0; aec_lux_index: 0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0; albedo: ; confidence: ; motionLevel: 0; weatherinfo: null; temperature: 41;

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী মোঃ আল আমিন হাওলাদারের বিরুদ্ধে স্ত্রী জুঁইকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত মঙ্গলবার রাতে মহিপুর থানার কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে জুই’র মা লিপি বেগম স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে ওই এলাকার ভাড়াটিয়া বাসা থেকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।জুই কলাপাড়া পৌরসভার রহমতপুর এলাকার আবু সালেহ তালুকদারের মেয়ে।

আল আমিন হাওলাদার মহিপুর বাজারের গিয়াস উদ্দিন হাওলাদারের ছেলে। ভুক্তভোগী জুই বলেন, তার সাথে বড় ধরনের প্রতারনা করেন স্বামী আল আমিন হাওলাদার। বিয়ের পূর্বে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

তখন জুইকে নিয়ে কুয়াকাটা ভ্রমনে গিয়ে তাকে রেখে পালিয়ে যায় আল আমিন। এ বিষয় নিয়ে একটি ধ্বর্ষন মামলা দায়ের করা হলে দেড় বছর পরে আদালতের মাধ্যমে তাদের বিবাহ হয়।

আড়াই বছর সংসার করার পরে মামলা উঠিয়ে ফেলে জুই। এর পরেই শুরু হয় তার সাথে অমানুষিক নির্যাতন। মারধর সহ সকল প্রকার অত্যাচার করা হয় তার সাথে। পরে বারবার তার সাথে করা হয় প্রতারনা।

পরবর্তীতে কুয়াকাটা পাঞ্জুপাড়া এলাকায় শাহজাহান হাজীর বাসায় ভাড়া থাকেন তারা। সেখানে গত মঙ্গলবার রাতে আল আমিন হাওলাদার এবং তার মামা ও খালাতো ভাই মিলে তার উপর নির্যাতন শুরু করে।

খবর পেয়ে তার মা লিপি বেগম গেলে তাদের কে গভীর রাতে ঘর থেকে বের করে দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় তার মেয়েকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।

তিনি এর সুষ্ঠ বিচারের দাবি জানান।অভিযুক্ত মোঃ আল আমিন হাওলাদার’র মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করারা চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যপারে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, এ বিষয় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহন করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD