বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল

উজিরপুরে ইলিশ বেচার দায়ে বিক্রেতার জেল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের উজিরপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বেচার দায়ে মো. মানিক বেপারী (৪০) নামে এক বিক্রেতাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার  দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন এ দণ্ড দেন।

দণ্ডিত মাছ বিক্রেতা মো. মানিক বেপারী বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের বাসিন্দা।

প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ মাছ রক্ষায় শনিবার (১২ অক্টোবর) রাত ১২টার পর থেকে শিকার, কেনাবেচা ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২২ দিন।

ইউএনও সাখাওয়াত হোসেন জানান, নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার শিকারপুর বাজারে মাছ বিক্রি করতে আসেন মানিক বেপারী স্থানীয়রা বিষয়টি মৎস্য দপ্তর ও পুলিশকে অবহিত করে।

পুলিশ এসে ২০ কেজি ইলিশসহ বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা ইলিশ এতিমখানায় দেওয়া হয়েছে। সাজা পরোয়ানায় বিক্রেতাকে কারাগারে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD