মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা

গৌরনদীতে সাবেক মেয়রসহ ৯ জনের নামে মামলা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

২০২২ সালের ১০ ফেব্রুয়ারিতে বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শরীফ শাহাবুব হাসানের ওপর হামলার অভিযোগে সাবেক পৌর মেয়র, কাউন্সিলরসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

হামলার শিকার বিএনপি নেতা বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. হারিছুর রহমান, ১নং ওয়ার্ডের কাউন্সিলর খোকন শিকদার, যুবলীগ নেতা ইকবাল ফকির, ইমরান মৃধা, নুরু ব্যাপারী, কালু ব্যাপারী, রুহল শিকদার, রাবুল সিকদার ও বাবুল শিকদার।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০২২ সালের ৮ ও ১০ ফেব্রুয়ারি ১নং আসামি হারিচুরের নির্দেশে আসামিরা বাদির (শাহাবুব) টরকী বন্দরের দোকানে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে মারধর করে ৬ লাখ টাকা চাঁদা দাবি করে।

আসামিরা প্রথম দিন ২০ হাজার টাকা ও দ্বিতীয় দিন বাদীকে গুরুতর জখম করে দোকানের ক্যাশ থেকে তিন লাখ ৮১ হাজার টাকা নিয়ে যায়।

রোববার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গত শুক্রবার রাতে মামলাটি দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD