বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীর ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লিমন পরিষদ

পটুয়াখালীর ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান লিমন পরিষদ

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

জেলার সদর উপজেলার কমলাপুরে ইসলামপুর স্বেচ্ছাসেবী সংগঠন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়নের মুনতাকা নাওয়াল মানহা টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জুমানা স্পোর্টিং একাডেমীকে ১-০ গোলে হারিয়ে লিমন পরিষদ চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়।

ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার দর্শক ভিড় করে। কোথাও জায়গা না পেয়ে উৎসুক দর্শক বিভিন্ন ছাদ, টিনের ছাউনি ও উঁচু গাছগুলোতে চড়ে বসে।

সংগঠনটির সভাপতি প্রকৌশলী মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম ও কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা।

এসময় টুর্নামেন্টের আহবায়ক আ. জলিল মৃধা ও সদস্য সচিব প্রকৌশলী শামিম মিয়া, সংগঠনের উপদেষ্টা মুজিবুর রহমান, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, যুব সমাজকে মাদক, প্রযুক্তির অপব্যবহার ও অপসংস্কৃতির গ্রাস থেকে রক্ষা করে স্থানীয় তরুণদের নিয়ে একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রেখেছে বলে আশা রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD