বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কুয়াকাটায় পর্যটকদের সুপেয় পানি ও চকলেট বিতরণ করলেন বিএনপি নেতৃবৃন্দ

কুয়াকাটায় পর্যটকদের সুপেয় পানি ও চকলেট বিতরণ করলেন বিএনপি নেতৃবৃন্দ

Sharing is caring!

 কলাপাড়া(পটুয়াখালী)সংবাদদাতা  :
পটুয়াখালীর কুয়াকাটায়  পর্যটকদের পাশে  সুপেয় পানি  ও বাচ্চাদের জন্য  চকলেট নিয়ে পাশে দাড়িয়েছেন কুয়াকাটা পৌর বিএনপি। রবিবার  (১৩ অক্টোবর) সকাল ১০টায় সমুদ্র সৈকত  ট্যুরিস্ট পুলিশ বক্স সংলগ্ন ৫’শতাধিক পর্যটক নারী পুরুষদের হাতে সুপেয়  পানি এবং ছোট ছোট শিশুদের হাতে চকলেট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন  কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রিজোন এর পুলিশ সুপার মোঃ আনছার উদ্দিন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লি, সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন বাবুল ভুইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক আলাউদ্দিন ঘড়ামী, পৌর যুবদল সভাপতি  সৈয়দ মোহাম্মদ ফারুক,ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ আব্দুল খালেক,পৌর যুবদল সাধরন সম্পাদক জহিরুল ইসলাম মিরন,পৌর বিএনপির দপ্তর সম্পাদক আবু  বকর সিদ্দীক,সেচ্ছা সেবকদলের আহবায়ক আলী হায়দার শেখ,ইন্সপেক্টর মোঃ শাহ জালাল, ট্রাফিক সহ  বিএনপির নেতাকর্মী সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তরা থেকে আসা পর্যটক শামীম হোসাইন বলেন,  এটি একটি ভালো  উদ্যোগ বিএনপির  এ জনসেবা মুলক কাজ দলকে আরো গতিশীল করবে ও পর্যটক সেবার মান উন্নত করবে ।
কুয়াকাটায় আগত  মেহমানদের ( আমাদের) সুপেয় পানি দিয়ে তৃষ্ণা মিটিয়েছেন ওনাদের ধন্যবাদ জানাই। পরিবারের সাথে ঘুরতে আসা শিশু নিরব আহমেদ  এর প্রতিক্রিয়া আমাকে এখানকার আঙ্কেলরা চকলেট দিয়েছে। খুব ভালো লেগেছে।
ফরিদপুর থেকে আসা নারী পর্যটক সীমা আক্তার বলেন, কুয়াকাটা বিএনপি’র এই মহান উদ্যোগের বিষয়টি আমার ভালো লেগেছে। বেশ গরম পড়ছে এই গরমে তারা সুপেয় পানি বিতরন করছে এটা খুবই প্রশংশনীয় কাজ।
কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আঃ আজিজ মুসুল্লি বলেন, পানির অপর নাম জীবন।  এই সুপেয় পানি উপহার হিসেবে পর্যটকদের মাঝে পৌঁছে দিয়েছি।এরকম সেবামূলক কার্যক্রম আমাদের পক্ষ থেকে ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১৩-১০-২০২৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD