মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে রফিকের তান্ডবে দিশেহারা বিধবা আয়শা বেগম

পটুয়াখালীতে রফিকের তান্ডবে দিশেহারা বিধবা আয়শা বেগম

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর উপজেলার মরিচ বুনিয়া ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকের তান্ডবে দিশেহারা আয়শা বেগম নামে এক বিধবা নারী।

এমনটাই অভিযোগ করেন ভুক্তভোগী আয়শা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা রফিক মরিচবুনিয়া খাশের হাট সংলগ্ন ৪নং ওয়ার্ডের নসু সরদারের ছেলে।

ভুক্তভোগী বিধবা আয়শা বেগম বলেন, ওয়ার্ড আওয়ামী লীগের নেতা রফিক সরদারকে চাঁদা না দিলে কৃষি জমি চাষাবাদের কোন সুযোগ নেই।

এভাবে বছরের পর বছর তাকে চাঁদা দিয়ে জমি চাষাবাদ করতে হয় আমাদের। অন্যথায় প্রাননাশের হুমকি সহ বিভিন্ন তান্ডবের শিকার হতে হয়।

গত ৫’ই আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেও আজ পর্যন্ত থেমে নেই এই নেতা। তার নির্মম অত্যাচারে আমার ২৭০ শতাংশ জমি এবছর চাষাবাদ করতে পারিনি।

যার ফলে খাদ্য সংকটে দিশেহারা আমার পরিবার। সংকট উওরনের জন্য গত ২১ সেপ্টেম্বর ২৪ ইং তারিখ আমি পটুয়াখালী জেলা প্রশাসক, ও সদর থানা সহ পটুয়াখালীতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেই।

যার ফলে ওই ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিক আরো বেপরোয়া হয়ে ওঠে। ভুক্তভোগী আয়শা বেগম আরো বলেন, আমি একজন বিধবা নারী কিছু দিন হল আমার স্বামী মৃত্যু বারেক প্যাদা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আমার চারটি কন্যা সন্তান আছে। তারা সবাই বিবাহিত। স্বামীর পৈত্রিক বসতবাড়িতে আমার একই বাড়ীতে থাকতে হয়। আমি এই জালেমদের হাত থেকে কিভাবে রক্ষা পেতে পারি জানিনা।

আমি আইনের সহায়তা চেয়েও পাইনি। এব্যাপারে আওয়ামী লীগের নেতা রফিকের কাছে জানতে তার বসত বাড়িতে গেলে তিনি আস্তে করে গা ঢাকা দেয়।

এবং সংবাদ প্রকাশ না করার জন্য বিভিন্ন দেনদরবার শুরু করে। ভুক্তভোগী আয়েশা বেগমের করা অভিযোগের বিষয় পটুয়াখালী সদর থানায় গত ২১ সেপ্টেম্বর করা অভিযোগের বিষয় সদ্য যোগদাগকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো,ইমতিয়াজ আহম্মেদ বলেন,আমরা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এই ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD