সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
টানা ৪ দিনের ছুটিতা কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভীড়

টানা ৪ দিনের ছুটিতা কুয়াকাটা সৈকতে পর্যটকদের ভীড়

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে ৪ দিনের ছুটিতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বৃহস্পতিবার বিকাল থেকেই সৈকতে এ সকল পর্যটকের আগমন ঘটে।

শুক্রবার এবং শনিবার এখানে উল্লেখযোগ্য সংখক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকে আবার ঘুরছেন ঘোড়া মোটরসাইকেল কিংবা ওয়াটার বাইকে।

অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। দীর্ঘ প্রায় তিন মাস পর পর্যটকের এমন বাড়তি উপস্থিতিতে অনেকটা উচ্ছসিত ব্যবসায়ীরা।

বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল-মোটেল। পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশের সদস্যরা।

শুক্রবার এবং শনিবার সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে শুরু করে আশপাশের জায়গাজুড়ে হৈ-হুল্লোড়ে মেতেছেন পর্যটকরা।অন্যদিকে পর্যটকদের আনাগোনা বাড়ায় ব্যস্ততা বেড়েছে নগরীর খাবার হোটেল সহ পর্যটন নির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। একই সাথে বেড়েছে অবকাশযাপনের কক্ষ বুকিং সংখ্যাও।

খুলনা থেকে আসা পর্যটক লাবিব আহমেদ বলেন, শুক্রবার কুয়াকাটায় বেড়াতে এসেছি। সৈকত আর সাগরের ঢেউ আমাকে বেশ মুগ্ধ হয়েছি।তবে সৈকতের বেহাল দশা দেখে হতাশ হয়েছি। যত্রতত্র পড়ে থাকা জিও টিউব আর জিও ব্যাগের ভেতর আসল সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করা যায় না।

সিলেট থেকে আসা পর্যটক সুনীল কর্মকার জানান, কুয়াকাটায় আসতে ১৫ কি.মি. রাস্তা সংস্কারের প্রয়োজন। এখানে উপভোগ করার অনেক স্পট আছে। তবে সৈকতের সৈন্দর্য রক্ষায় কাজ ক্রা উচিত।

কুয়াকাটা খাবার হোটেল পায়রা মিনি চাইনিজ এন্ড রেস্টুরেন্ট’র ব্যবস্থাপক মো.রেজাউল করিম বলেন, বিগত দিনে বিক্রি খুবই খারাপ অবস্থায় ছিল। তবে বৃহস্পতিবার রাত থেকে ভালোই বিক্রি করতে পেরেছি।

কুয়াকাটা বেস্ট সাউদার্ন আবাসিক হোটেলের জেনারেল ম্যানেজার আবুল কালাম বলেন, টানা ছুটিতে আমাদের আবাসিক হোটেল শতভাগ রিজার্ভেশন। অনেকদিন পরেই এমন পর্যটক এসেছে কুয়াকাটায়।

পর্যটকদের চাহিদা পূরনের সর্বোচ্চ চেষ্টা করছি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)’র সেক্রেটারি কেএম জহির জানান, পর্যটকদের সেবায় সকল অপারেটর প্রস্তুতি সম্পন্ন করেছি। সাধ্যমত সেবা প্রদান করতে প্রস্তুত। কয়েকদিন ধরে পর্যটক আসতে শুরু করছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার মো. আনসার উদ্দিন বলেন, পর্যটকদের নিরাপত্তার দিতে আমরা বদ্ধপরিকর। দেশে চলমান অস্থিরতা কেটে যাওয়ার ফলে পর্যটক বাড়ছে কুয়াকাটায়। তাদের নিরাপদ ভ্রমণে মাইকিংসহ সকল প্রস্তুতি রয়েছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১২/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD