মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মহিপুরে রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সুরক্ষা উপকরণ বিতরন

মহিপুরে রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ পরিবারের মাঝে অর্থ সহায়তা ও সুরক্ষা উপকরণ বিতরন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি  :

পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ-এর মানবিক সাড়াদান প্রকল্পের উদ্যোগে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ৩২০ দরিদ্র পরিবারের মাঝে বহুমূখী অর্থ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও জরুরী সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার  সকাল ১১ টায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মহিপুর থানার  সদর ইউনিয়ন ও লতাচাপলী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা, ২০ লিটার সাইজের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান, ডিটারজেন্ট পাউডার, স্যানিটারি ন্যাপকিন, প্লাস্টিকের মগ, খাবার স্যালাইন ও রিচার্জেবল লাইট  বিতরণ করা হয়েছে।

এরমধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭০ পরিবারকে ঘর মেরামতের জন্য ৩৬ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় মহিপুর অফিসে আয়োজিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার প্রয়াস প্রকল্পের মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেনের সঞ্চালনায় ও বরিশালের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী আরো গন্যমান্য ব্যক্তিবর্গ।

এসব সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারের সদস্যরা সংস্থার প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
১০/১০/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD