বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

কলাপাড়ায় জেলা প্রশাসকের মত বিনিময় সভা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা :

পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও গণমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময়  সভা অনুষ্ঠিত হয়।

রবিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে (পায়রা) এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু হাসানাত মোহাম্মদ আরিফীন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পটুয়াখালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ক্যাপ্টেন শাবাব, অধিনায়ক পায়রা ক্যাম্প, বাংলাদেশ সেনাবাহিনী, বিমল কৃষ্ণ মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হুমায়ূন শিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর  রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো:ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের অধ্যক্ষ শাহ আলম মিয়া, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নাজমুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী কল্লোল বিশ্বাস, কৃষক মুস্তফা জামান, জেলে আনোয়ার মাঝি প্রমুখ।

সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও গণমাধ্যম কর্মীরা কলাপাড়ার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন।
প্রধান অতিথি আবু হাসানাত মোহাম্মদ আরিফীন সকল প্রস্তাবনা আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সেই সাথে কলাপাড়াকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

০৬-১০-২০২৪।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD