শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এই প্রথম বস্তায় আদা চাষ, লাভের আশা কৃষকের

এই প্রথম বস্তায় আদা চাষ, লাভের আশা কৃষকের

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বনজ গাছের নিচে অব্যবহৃতভাবে পরে থাকা জমিতে বস্তা পদ্ধতিতে এই প্রথম বাণিজ্যিকভাবে আদা চাষ করা হচ্ছে বরিশালে।বরিশালের গৌরনদী উপজেলার আধুনা গ্রামে আদা চাষের এ বাণিজ্যিক আগ্রহ দেখিয়েছেন কৃষি উদ্যোক্তা মো. আল মাসুদ।

তিনি বলেন, আমদানি নির্ভর কৃষিপণ্যগুলো যাতে দেশেই উৎপাদন করা যায় সেই আগ্রহটা আমার সব সময় ছিল।

বিশেষ করে প্রতিবছর আদা আমদানি করে দেশের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয় এবং দামও অনেক বেশি। তাই দেশের বৈদেশিক মুদ্রা যাতে খরচ কম হয়। সেই লক্ষ্যে বস্তায় আদা চাষ শুরু করেছি। এই জিনিসটা বস্তাতে করে রোপণ করলে ভালো একটা ফলন পাওয়া যায়।

তিনি আরও বলেন, বর্ষায় আদা চাষ করলে অনেক ক্ষতি হয়। যে কারণে কৃষকরা আদা চাষ করতে আগ্রহী হয়ে ওঠেন না।

কিন্তু বস্তা পদ্ধতিতে আদা চাষ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। কারণ অতিবৃষ্টি ও খরাসহ যেকোনো প্রাকৃতিক দুর্যোগ শুরু হলে বস্তা দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া যায়। ফলে আদা গাছ সুরক্ষিত থাকে।

এ বছর কয়েক হাজার বস্তায় প্রাথমিকভাবে আদা চাষের কথা জানিয়ে উদ্যোক্তা আল মাসুদ বলেন, প্রতিটা বস্তায় ৬০-৭০ টাকা করে খরচ হয়েছে। একেকটি বস্তায় আধা কেজি করে আদার ফলন হলেও খরচ বাদ দিয়ে লাভবান হওয়ার আশা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD