মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স

বরিশালে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

মহানগরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।

সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভায় এ তথ্য জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।
শনিবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিএমপির সদর দপ্তরের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

ট্রাফিক ডিভিশন, ডিবি ও থানা পুলিশের সঙ্গে মত বিনিময়ের সময় কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের ট্রাফিক ডিভিশন, ডিবি পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার আওতায় মাঠ পর্যায়ে নিয়োজিত অফিসার ফোর্সদের শতভাগ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে বরিশাল মহানগরকে যানজট মুক্ত করতে হবে।

তিনি বলেন, সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনাকে আর কার্যকর ও শক্তিশালী করতে ট্রাফিক ডিভিশন, থানা ও ডিবি পুলিশকে সহযোগিতা করার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন পুলিশ কমিশনার।

বিএমপির কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রুনা লায়লা সহ বিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD