বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গৌরনদীতে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

গৌরনদীতে ইউপি সদস্যকে হাতুড়িপেটা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ ইসলাম মিলনকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

জানা গেছে, হামলার শিকার মাসুদ ইসলাম মিলন নলচিড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও স্থানীয় কান্ডপাশা গ্রামের বাসিন্দা।

মিলনের অভিযোগ, সোমবার বিকেলে তিনি নিজ ঘরের সামনে বসা ছিলেন। এ সময় হঠাৎ করে স্থানীয় আল মামুন স্বপন, জুয়েল ও মনির হোসেনের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন সেখানে আসে এবং তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে (মেম্বারকে) হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন।

হামলাকারীরা দেশত্যাগের হুমকি দিয়েছে জানিয়ে ইউপি সদস্য মিলন বলেন, হুমকির মুখে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সে কারণে গুরুতর আহত হয়েও গোপনে চিকিৎসা নিতে হচ্ছে। থানায় অভিযোগ দিতে ও সাহস পাচ্ছি না।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD