সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আওয়ামী লীগ দেশের টাকা বাইরে পাচার করেছে, তারা দেশদ্রোহী…ইসলামী আন্দোলনের যুগ্ন মহাসচিব

আওয়ামী লীগ দেশের টাকা বাইরে পাচার করেছে, তারা দেশদ্রোহী…ইসলামী আন্দোলনের যুগ্ন মহাসচিব

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বাংলাদেশ ইসলামী আন্দোলন কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন,  বাংলাদেশে যারা পূর্বে ক্ষমতায় ছিলো তারা লুটপাট করেছে, দেশের টাকা বাইরে পাচার করেছে। তারা দেশদ্রোহী।

ইসলামী আন্দোলন কোন দখলবাজ করে নাই, সন্ত্রাসী করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সব ধর্মের মানুষের জন্য নিরাপদ। রবিবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাব সংলগ্ন উপজেলা পরিষদের খেলার মাঠে ইসলামী আন্দোলনের গন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ৫৩ বছর ঘুরে-ফিরে তারা বাংলাদেশ শাসন করেও মানুষের আকাঙ্খা পুরণ করতে পারে নাই। এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পতন থেকে অন্যান্য দলের শিক্ষা নেওয়া উচিৎ ছিল। কিন্তু অনেকেরই চরিত্র পরিবর্তন হয় নাই।

তা আবারও প্রমান হয়ে গেছে। মানুষ এখন আর বোকা নেই, মানুষ এখন নীতির রাজনীতি ও আদর্শের রাজনীতি পছন্দ করে। আমরা শান্তির রাজনীতি, কল্যাণের রাজনীতি গ্রহন করতে চাই ।

বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনাই, আমরা আশা করছি এখন মানুষ ভোট দিতে পারবে।

>ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি হাবিবুবর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় ৮ জন সনাতনধর্মালম্বী সহ ১ হাজার মানুষ ইসলামী আন্দোলনে যোগ দেয়।

এ সময় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল সড়যন্ত্রসহ ০৯ দফা দাবি বাস্তবায়নের কথা তুলে ধরেন।

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া
৩০/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD