মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-১

ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-১

Sharing is caring!

শামীম আহমেদ ঃ

মহাসড়কের পাশে থামানো ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় চঞ্চল সরকার (৫৫) নামের এক আমড়া ব্যবসায়ি নিহত
হয়েছে। এঘটনায় আরো দুইজন আহত হয়েছে।

শুক্রবার রাত এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার
গাইনেরপাড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত চঞ্চল ঝালকাঠী জেলা সদরের সংগ্রামিল গ্রামের মৃত নগেন্দ্রনাথ
সরকারের ছেলে। সে পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকায় শশুরবাড়িতে থাকতো।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবরপেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ গোলাম রসুল মোল্লা জানান, গাইনেরপাড় নামক এলাকায় আমড়া ভর্তি ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামানো ছিলো।

পাংচার হওয়া চাকা দেখতেছিলেন ট্রাকের সাথে থাকা আমড়া মালিক চঞ্চল। এসময় পেছন দিক থেকে একটি মিনি ট্রাক
এসে থামানো ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চঞ্চল নিহত হয়।

এঘটনায় মিনি ট্রাকের হেলপাড় ও
স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছে। তিনি আরও জানান, ট্রাক দুইটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালকরা
পালিয়ে গেছে।

শামীম আহমেদ
বরিশাল
২৮-০৯-২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD