বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বাউফলে জিয়া গবেষণা পরিষদের আয়োজনে পথসভা

বাউফলে জিয়া গবেষণা পরিষদের আয়োজনে পথসভা

Sharing is caring!

মো:আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় শহীদ জিয়া গবেষনা পরিষদের নেতা কর্মীদের আয়োজনে মিছিল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বাউফলের বিলবিলাস বাজার থেকে মোটরসাইকেল করে শতাধীক নেতাকর্মী নগরের হাট এলাকায় গিয়ে পথসভায় অংশ গ্রহন করেন। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট ও বাজারে তারা পথ সভা করেন।

বিকালে নগরের হাট বাজারে উপজেলা যুবদলের সদস্য মোহন মৃধার সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদ কেদ্রীয় কমিটির সভাপতি মো. আনিচুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা রাসেল মৃধা. বাউফল উপজেলা যুবদল সদস্য মো. তারেক ও বাউফল উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুল হক কাওসার।

ওই সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন তারেক রহমানের নির্দেশ বিএনপি সুশৃঙ্খল ভাবে মাঠে কাজ করছে। দেশে বিএনপির কোন নেতাকর্মী অপরাধের সাথে জড়ালে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন তারেক রহমান বলেছেন দিনের ভোট দিনে হবে রাতে নয়।

স্বৈরাচার শেখ হাসিনা তাদের নেতাকর্মীদের ফেলে রেখে নিজে পালিয়েছেন।

জনগনই আগামী নির্বাচনে তাদের দু:শাসনের রায় দিবেন। তবে বিএনপি একটি আপোষহীন ও জনগনের দল।

তারা নৈরাজ্য না করে জনগনের কাধে কাধ রেখে মাঠে কাজ করছে।

মো:আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-২৮/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD