বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
কলাপাড়ায় মাছধরা ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১৬

কলাপাড়ায় মাছধরা ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ,আহত-১৬

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরের আশাখালি মৎস্য অবতরন কেন্দ্রে ট্রলারে বরফ তোলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আশাখালী মৎস্য অবতরন কেন্দ্র সংলগ্ন মাটির পরশ আইস পাম্প নামের একটি বরফ মিল থেকে  সিরিয়াল অনুযায়ী বরফ তুলতে ছিলো জেলেরা।

এসময় সিরিয়াল অনুযায়ী মিনারুল বিশ্বাস নামের মৎস্য ব্যবয়াসীর ট্রলারে আগে বরফ তোলার কথা ছিলো।

তবে সিরিয়াল বাদ দিয়ে ফারুক ভূইয়া নামের মৎস্য ব্যবসায়ীর ট্রলারে বরফ তোলার চেষ্টা করে জেলেরা।

এঘটনা নিয়ে উভয় পক্ষ তর্কবিতর্কের এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে ব্যবসায়ী মিনারুল বিশ্বাসের ট্রলারের ১৬ জেলে আহত হয়। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, দুই গ্রুপের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD