সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কারাগারে

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম কারাগারে

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাংচুর, লুটের মামলায় কারাগারে পাঠানো হয়েছে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমকে। সোমবার (২৪ সেপ্টেম্বর) দিনভর নানা নাটকীয়তা শেষে সন্ধ্যার পর শামীমকে বরিশাল জ্যেষ্ঠ মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।
আদালতে তার পক্ষে শতাধিক আইনজীবী জামিনের প্রার্থনা করে আবেদন জমা দেন। তবে জ্যেষ্ঠ বিচারিক হাকিম নুরুল আমিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের জিআরও এনামুল হক।

বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনয়নে দুই বারের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে গত রোববার রাজধানীর বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

গত ৪ আগস্ট বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটের ঘটনায় করা মামলার প্রধান আসামি তিনি। ওই মামলার বাদী মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক।

জিআরও এনামুল হক বলেন, সন্ধ্যা পৌনে সাতটার দিকে শামীমকে এজলাসে হাজির করা হয়।

সেখানে ২০ মিনিটের মতো সময় তাকে রাখা হয়। তার জামিন চেয়ে করার আবেদনের শুনানি শেষে আদালত তাকে জেলে পাঠানোর আদেশ দেন।

তবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনো আবেদন করা হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এ সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন।

শামীমের পক্ষের আইনজীবী বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অ‌্যাডভোকেট আফজালুল করিম ও অ‌্যাডভোকেট লস্কর নুরুল হক বলেন, সাবেক প্রতিমন্ত্রীর জামিন আবেদনে শতাধিক আইনজীবী স্বাক্ষর করেছি।

তাকে জামিন না দিলেও কারাগারে যেন ডিভিশন দেওয়া হয় সেই আবেদনও করা হয়েছে। জিআরও বলেন, ডিভিশনের বিষয়টি কারা কর্তৃপক্ষ দেখবে। তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD