শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা 

মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা 

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে জমি দখল করে বসত বাড়ি তৈরি করার পায়তারা করার অভিযোগ পাওয়া গেছে।
পটুয়াখালীর মহিপুর থানার বিপিনপুর গ্রামের সাগর সিনেমা হলের উত্তর পাসে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মো. ছোহরাব হোসেন বাদী হয়ে মো.ইসমাইল সিকদার, ফারুক সিকদার, এরশাদ সিকদার কে দায়ী করে মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্র ও সরেজমিনে জানা যায়, বাদী মো. ছোহরাব হোসেন এর পুত্র আবুল বাশার ২০১৪ সালে ১৮২১ নং দলিল মূলে ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়ে ২০৫৯ নং নামজারি খুলে নিজ নামে রেকর্ডভুক্ত হন এবং দখলেও আছেন।
সরকার পতনের পর বিবাদীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার জমি রাতের আধারে দখল করে ঘর বাড়ি করার পায়তারা চালায়। তিনি এলাকায় না থাকায় অভিযুক্তরা সেই সুযোগে এ কাজ করে আসছে।
এতে বাধা দিলে তাদের খুন জখম করার ভয়ভীতি দেখায়। এদের নামে মহিপুর থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।
অভিযুক্ত মো.ইসমাইল সিকদার বলেন, ওই জমি আমার ক্রয়করা সম্পদ। আবুল বাসার আমার ভাইয়ের কাছ থেকে জমি কিনেছে তা অন্য জায়গায়।
মহিপুর থানার পুলিশ উপ পরিদর্শক সরোয়ার বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া
২২/০৯/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD